spot_img

আমরা উদারপন্থি গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি উদারপন্থি গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করছি। তরিকুল ইসলাম জীবন দিয়ে সেই কাজ করে গেছেন। নির্যাতনের কারণে শেষ দিকে তরিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছিলেন। বিশেষ করে এরশাদের নির্যাতনের কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুখের কাছে তিনি পরাজিত হননি। শেষ পর্যন্ত তিনি লড়াই করেছেন কীভাবে বেঁচে থাকা যায়, কীভাবে জনগণের জন্য একটু কাজ করা যায়।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অনেকেই বলে আমরা বুড়ো হয়ে গেছি, সত্য কথা। আমাদের বয়স হয়ে গেছে। কিন্তু আরও একটি সত্য রয়েছে— বৃদ্ধের মস্তিষ্ক থেকে যুবকদের স্পন্দনে দাও। সেই শক্ত হৃদয় স্পন্দন আমরা দেখতে চাই। সেই দৃঢ়, সাহসী, নতুন, নবীন নেতৃত্ব আমরা দেখতে চাই। তাদের পাশে নিয়ে নেতৃত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ