চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সাতজন। শনাক্তদের চারজন নগরের এবং তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২৬৭ জনে।
রোববার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মুহাম্মাদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় সাতজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৪৮ শতাংশ।
ডা. মুহাম্মাদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন, শেভরণ হাসপাতাল ল্যাবে একজন এবং অ্যান্টিজেন টেস্টে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।











