spot_img

সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না, এটা বলেছি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি বলেছেন, আমি বলেছি ’৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে। বঙ্গবন্ধুর সংবিধানে হাত দিয়েছিল জিয়াউর রহমান ও এরশাদ। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। আর এরশাদ যুক্ত করেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম, রাষ্ট্র ধর্ম বলতে কিছু নাই। ধর্ম প্রত্যেকের নিজের ব্যাপার, এটা নিয়ে উগ্র হওয়ার, ধর্মান্ধ হওয়ার কিছু নাই।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ আয়োজিত স্থানীয় ইমামদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. মুরাদ বলেন, যারা স্বাধীনতা বিরোধী, যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করে তাদের গায়ে আমার কথা খুব লেগেছে। আমি এমন কোন কথা বলিনি যা আমার প্রিয় ধর্ম ইসলামের বিপক্ষে যায়। আমি বলেছি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র নয় অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমাদের কোন রাষ্ট্র ধর্ম থাকতে পারে না। এটাই বলেছি আমি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ