spot_img

কক্সবাজারে গুলিবিদ্ধ হয়ে আহত শ্রমিক লীগ সভাপতির মৃত্যু

কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন মারা গেছেন।

রবিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

জানা যায়, গত শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোডে দুর্বৃত্তের গুলিতে জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই ঝিলংজা ইউনিয়নের সদস্য প্রার্থী কুদরত উল্লাহ সিকদার (বর্তমান মেম্বার) গুলিবিদ্ধ হন।

শুক্রবার রাতেই জহিরুল ইসলাম ও কুদরত উল্লাহ সিকদারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ চিকিৎসাধীন মারা যান জহিরুল ইসলাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ