জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার (৬ নভেম্বর) দুপুরের পর থেকে লঞ্চ চালানো বন্ধ রেখেছেন মালিকরা। বিষয়টির সমাধানে ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সরকারের সঙ্গে বৈঠকে বসেছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার নেতারা।
রবিবার (৭ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়া বৈঠকটি শেষ খবর (বিকাল সাড়ে ৪টা) পাওয়া পর্যন্ত চলছে। ডিজেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর বিষয়ে ইতিবাচক কোনও সিদ্ধান্ত না নেওয়ায় শনিবার (৬ নভেম্বর) দুপুরের পর থেকে লঞ্চ চালানো বন্ধ রেখেছেন মালিকরা।
বৈঠকে সরকারের পক্ষে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, লঞ্চ মালিকদের পক্ষে সংগঠনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদসহ অন্য নেতারা নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।










