spot_img

জনবিচ্ছিন্ন সরকার গণমানুষের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ: ইসলামী যুব আন্দোলন

জনবিচ্ছিন্ন সরকার গণমানুষের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারই প্রতিফলন হিসেবে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বেড়ে চলছে। গত দু’দিন আগে কোনো কারণ ছাড়াই প্রতি লিটার তেলের দাম ১৫ টাকা বাড়িয়ে দিয়ে সরকার সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্নতার পরিচয় দিয়েছে।

রোববার (৭ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে ডিজেল, কেরোসিন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, যেদিন আমাদের দেশে তেলের দাম বেড়েছে ঠিক সেদিনই প্রতিবেশী রাষ্ট্রে তেলের দাম কমেছে। তারমানে স্পষ্ট তেলের দাম বৃদ্ধির ব্যাপারে আন্তর্জাতিক কোনো কারণ নেই। চাল, ডাল, তেল, পেঁয়াজসহ কোন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দেশের সাধারণ মানুষের সামর্থের মধ্যে নেই। দ্রুত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে বাঁচতে দিন, না হয় জনগণের রাষ্ট্র ও জনগণের দায়িত্ব ছেড়ে দিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ