spot_img
spot_img

ময়মনসিংহ থেকে ঢাকায় আসার ভাড়া বেড়েছে ৫০ টাকা

ঢাকা-ময়মনসিংহ দূরপাল্লার যানের ভাড়া এক লাফে ৫০ টাকা বেড়েছে। ময়মনসিংহ থেকে ঢাকাগামী এনা, সৌখিন ও আলম এশিয়াসহ সব পরিবহনের বাসের ভাড়া এখন ২৭০ টাকা। এ

সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী এনা পরিবহনের টিকিট কাউন্টারে যাত্রীদের
সাথে কথা বলে এই তথ্য জানা যায়।

ঢাকাগামী এক যাত্রী জানান, ধর্মঘটের কারণে তিন দিন যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সেই দুর্ভোগ কাটানোর পর এখন বাসের বাড়তি ভাড়া ‌‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। চাকরির কাজে মাসে পাঁচ থেকে সাত দিন ঢাকায় যেতে হয়। এভাবে ভাড়া বেড়ে যাওয়ায় সব খরচ বেড়ে গেলো। কিন্তু চাকরিতে বেতন তো বাড়লো না। সংসারের অন্যান্য খরচ কমিয়ে এখন বাসের ভাড়া বাবদ খরচ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ