spot_img

জ্বালানি তেল ও পরিবহন ভাড়া কমাতে হবে: মাওলানা ইউনুছ

জ্বালানি তেল ও পরিবহনের ভাড়া কমিয়ে জনসাধারণের দুঃখ-দুর্দশা লাঘবের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ

সোমবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ বলেন, দীর্ঘ ১৮ মাস করোনায় বিপর্যস্ত জনগণ যখন তা কাটিয়ে উঠার চেষ্টা করছেন, সে মুহুর্তে সরকার অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে দিয়ে জনগণকে কঠিন পরিস্থিতির মধ্যে পেলে দিয়েছে। তেলের দাম বাড়ায় সর্বক্ষেত্রে এর প্রভাব মারাত্মকভাবে পড়েছে। কাজেই তেলের দাম কমাতে। কিন্তু সরকার তেলের দাম না কমিয়ে উল্টো সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, তেলের দাম ও পরিবহন ভাড়া বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। তিনি অবিলম্বে জ্বালানি ও ভাড়ার মূল্য কমিয়ে জনসাধারণের দুর্ভোগ লাঘব করুন। অন্যথায় দিন দিন যেভাবে জনরোষ সৃষ্টি হচ্ছে, তাতে গণবিস্ফোরণে রূপ নিতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ