spot_img

দলীয় কোন্দল ও মারামারিতে আমি নেই: পরিকল্পনামন্ত্রী

দলীয় কোন্দল ও মারামারিতে আমি নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

ছাত্রলীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, দলীয় নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। কোনো উচ্ছৃঙ্খলতা সহ্য করা হবে না। দলীয় কোন্দল ও মারামারিতে আমি নেই। আমার কাজ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা।

সোমবার (৮ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার গত ১০-১২ বছরে শিক্ষা, যোগাযোগসহ সর্বত্র উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। তিনি মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, সিলেটের বড় সেতু রানীগঞ্জ সেতু বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার। সুনামগঞ্জ থেকে উড়াল দিয়ে ময়মনসিংহ যাব। সুনামগঞ্জে রেল লাইন আসবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ