spot_img
spot_img

উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ বাহিনীও আধুনিক হওয়া প্রয়োজন: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ বলেছেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ বাহিনীও আধুনিক হওয়া প্রয়োজন। এজন্য পুলিশ নিয়োগে যুগোপযোগী একটি নিয়োগবিধি করা হয়েছে। যুগের চাহিদা পূরণ করার জন্য এই নিয়োগবিধি চালু হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে নওগাঁর শহরের ডিগ্রি কলেজ মোড় এলাকায় নবনির্মিত পুলিশ শপিং মলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, নতুন নিয়োগবিধির ফলে মেধা ও শারীরিকভাবে যোগ্যরাই এবার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। এ পর্যন্ত কোথাও কোনো অনিয়মের খবর আমাদের কানে আসেনি।

আইজিপি বলেন, এবারের পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন নিয়োগবিধি অনুযায়ী করা হয়েছে। প্রার্থীদের শারীরিক যোগ্যতা বা শারীরিক সহনশীলতা যাচাই করার জন্য সাতটি ধাপ অতিক্রম করতে হয়েছে। নতুন নিয়োগবিধির ফলে মেধা ও শারীরিকভাবে যোগ্যরাই এবার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। নতুন নিয়োগবিধির ফলে ভবিষ্যতে পুলিশের অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রেও মেধা ও শারীরিকভাবে যোগ্যরাই নিয়োগ পাবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ