spot_img
spot_img

নীলফামারীতে ধর্ষণ অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

র‌্যাব-১৩, সিপিসি-২ এর অভিযানে নীলফামারীতে ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি রুহুল আমিন (২৫) গ্রেফতার হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) রাতে ডিমলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধর্ষণ ও অপহরণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ধর্ষণের কথা স্বীকার করেছেন।

জানা যায়, চলতি বছরের ১৫ মে ডিমলা উপজেলার বন্দর খড়িবাড়ী গ্রামের এক কিশোরীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় রুহুল আমিন ও তার সহযোগীরা। খালিশা চাপানি ইউনিয়নের কাকিনাখাতা গ্রামের রাশেদুল ইসলামের বাড়িতে নিয়ে ধর্ষণের পর তারা ওই কিশোরীর পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১৯ মে ভোরের দিকে ওই কিশোরীকে বাড়ির কাছে ফেলে রেখে যায় তারা। পরে মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ