spot_img
spot_img

রোহিঙ্গা সঙ্কট নিয়ে ঢাকা-প্যারিসের মতোবিনিময়

রোহিঙ্গারা বাংলাদেশের নিরাপত্তার জন্য ক্রমশ হুমকি হয়ে দাড়াচ্ছে। তাই ফ্রান্সের সাথে বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আঞ্চলিক নিরাপত্তার জন্য রোহিঙ্গা সঙ্কট থেকে সৃষ্ট সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরেছে। এই সঙ্কট সমাধানে গঠনমূলক ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দ্বিপাক্ষীয় এক বৈঠকে রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এসময় দুই দেশই বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ব্যাপারে জাতিসঙ্ঘের কার্যকর ভূমিকার জন্য প্রয়োজনীয় তহবিল নিশ্চিত করার এবং যত দ্রুত সম্ভব মিয়ানমারে তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

নিজ দেশে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতাকে স্বাগত জানিয়েছে ফ্রান্স।

সূত্র : ইউএনবি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ