spot_img
spot_img

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ; আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি হতে পারে।

বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া বার্তায় এ তথ্য জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

বুধবার (১০ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়, একদিন আগে এই তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি।

মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি। বুধবার (১০ নভেম্বর) ফের তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং বর্তমানে এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ