spot_img

বিদ্রোহীদের হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি নৌকা প্রার্থীর

ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। নির্বাচনী মতবিনিময় সভায় বিদ্রোহী প্রার্থীদের হুমকি এমনকি চেয়ার আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়েছেন।

অভিযোগ উঠেছে, এসব সমাবেশে প্রকাশ্যে দলীয় প্রার্থীদের নৌকা প্রতীক দেখিয়ে ভোট প্রার্থনা করেন এমপি তানভীর ইমাম। একই সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থীদের হুমকি দিয়ে বলেন, মনোনয়নপত্র প্রত্যাহার না করলে হাত-পা ভেঙ্গে ফেলা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে তিনটি নির্বাচনী সমাবেশ করেন।

জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের বাকুয়া গ্রামে দলীয় প্রার্থী আব্দুস সালেক, বিকালে বড় পাঙ্গাসী ইউনিয়নের হুমায়ুন কবির লিটন এবং সন্ধ্যায় সলপ ইউনিয়নের শওকত ওসমানের পক্ষে নির্বাচনী সমাবেশ করেন এমপি তানভীর ইমাম। এসব সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আকমল হোসেন জানান, মঙ্গলবার বাকুয়া গ্রামে বিশাল নির্বাচনী সমাবেশ করেছেন এমপি সাহেব। সমাবেশে নৌকার পক্ষে তিনি ভোট প্রার্থনা করেছেন। বড় পাঙ্গাসী ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিক বলেন, মঙ্গলবার বিকালে হাওড়া এলাকায় নির্বাচনী সভা করছেন এমপি। প্রকাশ্যে জনসভায় বক্কার চেয়ারম্যান সর্বহারা ও সন্ত্রাসী, তাকে ভোট দিবেন না বলে জনগণকে বলেন। যা সম্পূর্ণ বেআইনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ