spot_img

জিয়াউর রহমান বাহাত্তরের সংবিধানকে কাটা-ছেঁড়া করেছেন: খালিদ মাহমুদ চৌধুরী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানের দোসর দাবি করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে খুনিদেরকে বাঁচানোসহ বাহাত্তরের সংবিধানকে কাটা-ছেঁড়া করেন। একই সঙ্গে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ বানানোর অপচেষ্টা করেছিলো।

বুধবার (১০ নভেম্বর) রংপুর নগরীর টাউন হল অডিটোরিয়ামে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শেখ রাসেলকে নিয়ে মাসব্যাপী চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ