spot_img
spot_img

মৌলভীবাজারে ভোট শুরুর আগের রাতেই ব্যালট পেপারে মারা হলো সিল

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটের আগের রাতে ৩৫০টি ব্যালট পেপারে নৌকা প্রতীকে অবৈধভাবে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ভোট গ্রহনের আগে প্রায় ৩৫০টি জাল ভোট ধরা পড়ে।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটগ্রহণ শুরুর আগে ব্যালট পেপার চেক করার সময় প্রায় ৩৫০টি জাল ভোট ধরা পড়ে। ফলে সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু হয়নি। পরে প্রার্থীদের সমঝোতায় এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।

স্থানীয় ওয়ার্ড সদস্য শরফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নৌকাসহ আরও কয়েকটি প্রতীকে জাল ভোট ধরা পড়ে। পরে প্রিসাইডিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই জাল ভোটের ব্যালট পেপারগুলো ছিঁড়ে ফেলা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ