spot_img

যে ঘুষ নেয় এবং যে দেয় উভয়ই সমান অপরাধী: অর্থমন্ত্রী

যে ঘুষ নেয় এবং যে দেয় উভয়ই সমান অপরাধী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, যে ঘুষ নেয় এবং যে দেয় উভয়ই সমান অপরাধী। আমি দুর্নীতিকে প্রশ্রয় দেই না এবং কখনো দুর্নীতি করিনি। আমার যত দিন জ্ঞান আছে, ততদিন দুর্নীতিবাজ হতে পারবো না।

বৃহষ্পতিবার (১১ নভেম্বর) নাঙ্গলকোট উপজেলায় যুবলীগের আয়োজনে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, যুবলীগ আমাদের চালিকাশক্তি। দুর্যোগ ও দুর্ভোগে যুবলীগের বলিষ্ট ভূমিকা অপরিসীম। ভবিষ্যতের কথা চিন্তা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য তাদের পাশে দাঁড়ান। মানুষের কল্যাণে কাজ করুন। আপনারা মানুষকে স্বপ্ন দেখান। পিছিয়ে পরা মানুষদের এগিয়ে নিতে তাদের দায়িত্ব নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল মানুষের অর্থনৈতিক মুক্তি। ২০৪১ সালের আধুনিক বাংলাদেশ বি-নির্মাণে আমাদেরকে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ