spot_img
spot_img

করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুশূন্য চট্টগ্রাম; শনাক্ত ২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়েনি। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২৯১ জনে।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৫৮ জনের নমুনা পরীক্ষায় দুজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ১২ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে একজন নগরের ও একজন পটিয়া উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টে একজন ও ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ