spot_img
spot_img

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু: শনাক্ত শূন্য

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে দুইজন মারা গেছেন। মৃতরা হলেন- গাজীপুর কাপাশিয়ার আব্দুল মালেক (৬০), ময়মনসিংহের ত্রিশালের নুরুন্নাহার (৪০) ও জামালপুর মাদারগঞ্জের মোমেনা বেগম (৫৫)।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে মমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ৩৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন দুইজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭২ নমুনা পরীক্ষা করে কেউ করোনা শনাক্ত হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ