spot_img

আওয়ামী লীগের ঘরে শিগগিরই আগুন লাগবে: মান্না

আওয়ামী লীগের ঘরে শিগগিরই আগুন লাগবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, বৃহস্পতিবার নির্বাচনে আটজন মানুষ মারা গেছে। ডাকাত সরকার একটা, চোর জুলুমবাজ সরকার। মানুষের কথা নূন্যতম ভাবে না এরা। বিরোধী কোনো পার্টি নেই। নিজেরা নিজেরাই মারামারি করছে। তাই আওয়ামী লীগের ঘরে শিগগির আগুন লাগবে।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাস, জ্বালানি তেল দাম বাড়ানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এ সরকার একটা গণদুশমন সরকার, এদের যেতে হবে। সময় চলে এসেছে। ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সরকার মালিকদের সমর্থন দিয়ে বাসভাড়া বাড়িয়ে দিয়েছে। মেট্রোরেল বানাচ্ছেন অথচ মানুষের পেটে ক্ষুধা এ উন্নয়নের কোনো মানে নেই।

তিনি বলেন, প্রতিদিন সীমান্তে হত্যা হচ্ছে। সেখানে যে বাহিনীগুলো আছে তারা কি করে? ১৩ লাখ রোহিঙ্গা ফেরত দেওয়ার কোনো প্রক্রিয়া নেই। লন্ডন, প্যারিস, জার্মানি, ইটালি কোথাও গিয়ে রোহিঙ্গা বিষয়ে কথা বলেননি। সব চোর, ডাকাতকে ধরে নিয়ে এমপি, মন্ত্রী বানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ