spot_img
spot_img

রামেক হাসপাতালের করোনা দুজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চাপাইনবাবগঞ্জ জেলার একজন ও নওগাঁর একজন করোনা উপসর্গে মারা গেছেন। একই সময়ে রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১২ জন। তবে গত ২৪ ঘণ্টায় কেউ হাসপাতাল ছেড়ে যাননি।

শামীম ইয়াজদানী বলেন, করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ৩৩ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন নয় জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৪ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি। তবে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১২৭ জনের নমুনা পরীক্ষায় একজন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার দুই দশমিক ৩৮ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ