পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে আওয়ামী লীগকে তিলে তিলে গড়ে তোলেন। নানা চড়াই-উৎরাই পার করে চার বার প্রধানমন্ত্রী এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পদকে ভূষিত হয়ে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ ও সম্মানিত করেছেন।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদের পার্লামেন্ট ক্লাবে শরীয়তপুরের সখিপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগ শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হয়। আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূল। তাই তৃণমূলসহ সব স্তরের দলকে শক্তিশালী করতে হবে। কারণ, আওয়ামী লীগ শক্তিশালী হলেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শক্তিশালী হয়। জনগণের সমর্থনেই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদের কল্যাণেও দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। তাই তৃণমূল থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না।










