spot_img

আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে; আমাদের জয় হবেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশ তো আমরা চাই নাই। তেল ডালের দাম বেড়ে গেছে। জনগণের জীবনে শান্তি নেই। জনগণের দিকে সরকারের কোনো নজর নেই। পদত্যাগ করেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। না হলে জনগণ ঝেঁটিয়ে বিদায় করবে। পালানোর পথ খুঁজে পাবেন না। আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে। আমাদের জয় হবেই।

শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর নয়াবাজারে ঢাকা মহানগর বিএনপির ৩৫নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করার যত অর্জন সব ধ্বংস করে দিয়েছে এই সরকার। এভাবে বিরোধী দলকে দমন করে, বিএনপিকে দমন করে অফিস বন্ধ করে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না তারা। কেন বিএনপির নয়াবাজার অফিস বন্ধ করে দেবেন, এর জবাব দিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার দেউলিয়া হয়ে গেছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নাই। ক্ষমতায় টিকে থাকতে যা খুশি তাই করে চলেছে। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীকে মামলা দিয়ে ভোগান্তিতে রেখেছে।

তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু এই সরকার তা করছে না। দেশে তার পর্যাপ্ত চিকিৎসার সুযোগ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ