চট্টগ্রামের সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা বশির আহমদকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) রাতে বারদোনা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বশির আহমদ সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি এলাকায় বশিরা ডাকাত হিসেবে পরিচিত ছিলেন।
গত ১৩ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হকের আদালত ২১ বছর আগে সংঘটিত আলোচিত আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। তারমধ্যে বশির আহমদ অন্যতম আসামী
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নেজাম উদ্দিন, আবু মোহাম্মদ জাহেদ, আবু মোহাম্মদ রাশেদ, তারেক, জিল্লুর রহমান, সাতকানিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন রফিক, ফোরক আহমদ, জসিম উদ্দিন ও বশির আহমেদ।











