spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরও ৪৮ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (১৪ নভেম্বর) ডিএমপি নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৭৯৮ পিস ইয়াবা, ৪৭ গ্রাম হেরোইন, ৩ কেজি ৭৫ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা ও ৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ