spot_img

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় ৪ জনের মৃত্যু; সুস্থ ২১২ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২২ জনে। একই সময়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৫১৫ জন।

রোববার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৫১৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৫ লাখ ৯৫ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন নারী। এ সময়ে ঢাকায় ৩ ও চট্টগ্রামে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ