spot_img

আমি চুরি, বাটপারি করি না: তথ্য প্রতিমন্ত্রী

আমি চুরি, বাটপারি করি না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার জাতিসত্তা একটাই। প্রধানমন্ত্রীর জন্য জীবন দিতে একটুও চিন্তা করব না। আমি চুরি, বাটপারি করি না। এদেশের মালিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপর বঙ্গবন্ধু কন্যা এরপরেই মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্মেছি। বঙ্গবন্ধুর কথা বলে যাব। আমি মাথা উঁচু করেই কথা বলব।

রবিবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীতে এক অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা। আমার কথা বলার স্বাধীনতা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপরে বঙ্গবন্ধু কন্যা। এরপরে আর কেউ নেই। খুনি জিয়াউর রহমান, খন্দকার মোশতাক দেশকে ধ্বংস করে দিয়েছে। এখান থেকে আমাদের বাঁচিয়েছেন, পুনর্জন্ম দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এই বাংলায় বঙ্গবন্ধুর স্বপ্নের কথা উচ্চারণ করার সাহস আর কারো নেই।

ডা. মুরাদ হাসান বলেন, আমি উপলব্ধি করি, আমার আবেগটা কোথায়, আমার জিদ কোথায়? কেউ কথা বলে না। সবাই দুর্নীতি লুটপাট করবো। আর আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুরে সারা পৃথিবীতে বাড়ি না বানালে নেতাদের প্রেস্টিজ থাকে না। আমি তাদের ঘৃণা করি। লজ্জা হয়। এগুলা করার জন্য রাজনীতি করার দরকার নেই। চুরি, লুটপাট, দুর্নীতি করবেন, মানি লন্ডারিং করবেন এই দেশে এসব চলবে না। করতে দেওয়া হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ