spot_img

বিএসএফ কখনও কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না: দাবি দোরাইস্বামীর

বিএসএফ কখনও কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না বলে দাবি করেছেন ঢাকায় ‍নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

তিনি বলেন, ভারত কখনই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক। এ জন্য বিএসএফকে নির্দেশনাও দেওয়া আছে। বিএসএফ কখনও কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না। কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে গুলি চালাতে বাধ্য হতে হয়।

সোমবার (১৫ নভেম্বর) সকালে দিনাজপুর শহরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, আমরা চাই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করবে এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ