spot_img
spot_img

করোনায় মৃত্যুশূন্য চট্টগ্রাম; শনাক্ত ৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চারজন। এতে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ দুই হাজার ৩২৩ জনে।

বুধবার (১৭ নভেম্বর) সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৭২ জনের নমুনা পরীক্ষায় চারজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ২৯ শতাংশ। শনাক্তদের সবাই নগরীর বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে একজন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ