spot_img
spot_img

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে একজনের মৃত্যু; সুস্থ ৪ জন

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গে আব্দুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনার মদন উপজেলার বাসিন্দা।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, মমেক হাসপাতালের আইসিইউতে পাঁচজনসহ করোনা ইউনিটে মোট ৪৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। তবে কেউ করোনা শনাক্ত হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ