spot_img
spot_img

একাত্তর টিভির শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবেদন ১২ ডিসেম্বর

বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১২ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।

কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

এর আগে শুক্রবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত মামলাটির এজাহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গুলশান থানা পুলিশকে নির্দেশ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ