spot_img
spot_img

কনক সারোয়ার ও মেজর দেলোয়ার হোসেনের সম্পত্তি ক্রোকের আদেশ দিল আদালত

রাজধানীর শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ড. কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল মোল্লা সাংবাদিক ড. কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর গত ২ নভেম্বর আদালত এ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণ করেন। একইসঙ্গে ড. কনক সারোয়ার ও
মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ