spot_img
spot_img

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সুন্দরবনে শুরু হয়েছে বৃষ্টি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব দেখা দিতে শুরু করেছে সুন্দরবনে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। পড়ছে গুরি গুরি বৃষ্টিও। পূর্ণিমার ভরা কোটালের জেরে এরই মধ্যেই সুন্দরবনের ভারতীয় অংশের নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি।

গত দুটি ঘূর্ণিঝড় আম্ফান ও ইয়াসের জেরে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনের নদীবক্ষে চলা লঞ্চ ও ভুটভুটিগুলোও।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস পেয়ে লঞ্চ নিরাপদ জায়গায় এরই মধ্যেই নোঙর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের নদী থেকে উঠে আসতে বলা হয়েছে পাশাপাশি আগামী দু’দিন যেন তারা নদী বা সমুদ্রে মাছ ধরতে না যান সেই নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ