spot_img

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ

ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

সম্প্রতি চিত্র নায়িকা মাহিয়া মাহিকে ফোন করে অশ্রাব্য ভাষা ও ধর্ষণের হুমকি দেয় তথ্য প্রতিমন্ত্রী। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছিল ডা. মুরাদ। আর এসকল ঘটনাকে কেন্দ্র করেই তাকে আজ মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশনার পর পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে তার পক্ষে পদত্যাগপত্র জমা দেওয়া হবে বলে জানা যায়।

তিনি চট্টগ্রামে অবস্থান করায় মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি পদত্যাগপত্র জমা দেবেন। তিনি ব্যক্তিগত কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার কথা উল্লেখ করেছেন। এরই মধ্যে তার পদত্যাগপত্র তৈরি করা হয়েছে।

এর আগে, সোমবার (৬ ডিসেম্বর) রাতে আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডা. মুরাদের বিষয়ে কথা হয়েছে এবং আমি রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ