spot_img

পদত্যাগপত্রেও ভুল লিখলেন মুরাদ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল বক্তব্য দেওয়ায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর পদত্যাগ করলেন তিনি।

অবশেষে, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। তবে মন্ত্রণালয়ে পাঠানো সেই পদত্যাগপত্রেও ভুল লিখেছেন ডা. মুরাদ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নিজ দফতরে পদত্যাগপত্র পাঠান তথ্য প্রতিমন্ত্রী। বর্তমানে পত্রটি মন্ত্রণালয়ে সচিবের দফতরে আছে।

প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এ পদত্যাগপত্রে বলা হয়, গত ১৯ মে ২০২১ স্মারকমূলে আমাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

পদত্যাগপত্রটিতে তাকে দায়িত্ব দেওয়ার তারিখ ২০২১ সালের ১৯ মে উল্লেখ করা হলেও মূলত সেটি হবে ২০১৯ সালের ১৯ মে। সেসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ