spot_img

জামালপুর জেলা আ. লীগ থেকে বহিষ্কৃত হলেন মুরাদ হাসান

সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান জামালপুর জেলা আ. লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) জেলা আ. লীগের এক জরুরী আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

এর আগে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্কিত বক্তব্যের জন্য ডা. মুরাদ হাসানকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দেন ডা. মুরাদ হাসান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ