সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. মুরাদ হাসান, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের একটি অশ্লীল ফোনালাপ ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ওই ফোঁনালাপে মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দেয় সদ্য পদত্যাগকারী মুরাদ হাসান। ওই ঘটনার সূত্র ধরে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাদের জন্য ডাকা হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে চিত্রনায়ক ইমন খানকে।
তার আগে সোমবার এবং আজ দুই দফা রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন ইমন। সেখানে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন তিনি।











