spot_img
spot_img

আবরার হত্যা মামলার রায় আজ; আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ।

বুধবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মুহাম্মাদ কামরুজ্জামানের আদালত আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২৮ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য থাকলেও সেদিন প্রস্তুত না হওয়ায় মামলার বিচারক রায় ঘোষণার জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন। ফলে আজ রায় ঘিরে পুরান ঢাকার আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বুধবার (০৮ ডিসেম্বর) সকাল থেকে এই এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদালত সংলগ্ন এলাকায় সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। হাজত খানার ওসি নৃপেন্দ্রনাথ বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ