spot_img
spot_img

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে জানা গেছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে আরো বলা হয়, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮১ শতাংশ।

আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং তার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ