ইনসাফ | মাহবুবুল মান্নান
১৬ ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কক্সবাজার জেলার রামু উপজেলার লম্বরীপাড়া দারুল কুরআন নুরানী একাডেমী, হিফজখানা ও এতিমখানা ।
এ উপলক্ষ্যে কর্মসূচীর মধ্যে ছিল, তিলাওয়াতে কুরআন, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দু’আ মাহফিল ও বর্ণাঢ্য র্যালী। হাতে হাতে লাল -সবুজ জাতীয় পতাকা, দেশাত্মবোধক নানা স্লোগানসম্বলিত প্লেকার্ড নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালী গ্রামবাসীর মাঝে দেশপ্রেমের প্রেরণা সঞ্চার করে।
র্যালী শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। সভাপতির বক্তব্যে তিনি বিজয় দিবস ও দেশপ্রেম বিষয়ে শিশুতোষ আলোচনা করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, শিক্ষক হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ এনামুল হক, মাওলানা আইয়ুব প্রমুখ।
দোয়া মাহফিলে নিষ্পাপ শিশু ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদানের রুহের মাগফিরাত ও দেশ, জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।











