spot_img
spot_img

হেফাজত আয়োজিত আল্লামা নুরুল ইসলাম রহ. এর স্মরণ সভার তারিখ পরিবর্তন

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মরহুম মহাসচিব আল্লামা নুরুল ইসলাম রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের তারিখ পরিবর্তন করা হয়েছে।

হেফাজত আয়োজিত এই দোয়া মাহফিল ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

আজ (১৮ ডিসেম্বর ২০২১) এক বিবৃতিতে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, অনিবার্য কারণবশত সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নির্দেশে এবং কমিটির দায়িত্বশীলদের সাথে পরামর্শক্রমে সাবেক মহাসচিব আল্লামা নুরুল ইসলাম রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের দিন ও তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিবৃতিতে তিনি জানান, ২২ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৫ জানুয়ারি ২০২২ খিলগাঁও মাখযানুল উলুম মাদরাসায় সকাল ১১টা থেকে আল্লামা নুরুল ইসলাম রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ