spot_img

‘বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সরকার ওসমানী, জিয়া, তাজউদ্দিনের নাম উচ্চারণ করেনি’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করেছে, কিন্তু সেই অনুষ্ঠানের কোথাও তারা জেনারেল এম এ জি ওসমানীর নাম উচ্চারণ করেনি, জিয়াউর রহমানের নাম উচ্চারণ করেনি, তাজউদ্দিন আহমদের নাম উচ্চারণ করেনি।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সিলেট রেজিস্ট্রি মাঠে বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেছেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতাবিরোধী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে দিতে চায়, তারা নতুন প্রজন্মের সামনে একটা ভ্রান্ত-মিথ্যা ইতিহাস তুলে ধরছে।

তিনি বলেন, আমার স্বপ্ন ছিল গণতান্ত্রিক বাংলাদেশ দেখব, মুক্ত বাংলাদেশ দেখব, আমার কথাগুলো বলতে পারব, যারা লিখতে চায় লিখতে পারবে, দারিদ্র্য দুর হবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার ৫০ বছর পরেও সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন দিতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে। তখন নির্বাচন হবে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। একাত্তরে যুদ্ধের সময় যেন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান, সব রাজনৈতিক দল এক হয়েছিল, তেমনিভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পরাজিত করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ