spot_img

দুপুর ২টা থেকে শুরু বিএনপির বিজয় র‌্যালি

বিজয় দিবস উপলক্ষ্যে আজ ঢাকায় বিজয় র‌্যালি করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টার দিকে এ র‍্যালি বের হবে। ইতোমধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে পার্টি অফিসের সামনে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক প্রেস ব্রিফিংয়ে র‌্যালিতে অংশ নিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিএনপি কার্যালয়ের সামনে থাকতে বলেছেন।

র‌্যালি উপলক্ষে বিএনপির ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তারা নয়াপল্টনে এসে জড়ো হবেন। আজকের র‌্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ