মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া। প্রবল বর্ষণের ফলে জাহাজ চলাচলে বিঘ্নিত, অনেক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে। এই দুর্যোগে ১১ হাজারের বেশি মানুষ ঘর ছেড়েছেন।
রোববার (১৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদেন এমন তথ্য জানা গেছে।
শনিবার (১৮ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দেশজুড়ে পুলিশ, সেনা এবং দমলবাহিনীর ৬৬ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
দেশটিতে মার্চ থেকে অক্টোবরে ভারী বৃষ্টিপাত এবং বন্যা দেখা যায়। তবে এই সময়ে এমন পরিস্থিতিতে নাকাল সাধারণ মানুষ। খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে শুরু হওয়া এবং শনিবার পর্যন্ত অব্যাহত থাকা বৃষ্টিপাতে পশ্চিমাঞ্চলীয় রাজ্য সেলাঙ্গরের জনজীবনে ভোগান্তি নেমে এসেছে।











