spot_img

স্বাধীনতার ৫০ বছরেও দেশের ধনী-দরিদ্রের বৈষম্য দূর করা যায়নি: মুফতী রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫০ বছরেও ধনী-দরিদ্রের বৈষম্য দূর করা যায়নি। বরং দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে। দেশের অধিকাংশ মানুষ শ্রমিক শ্রেণির। তাই তাদের বঞ্চিত রেখে দেশের কল্যাণ সম্ভব নয়।

রবিবার (১৯ ডিসেম্বর) সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। দেশের অধিকাংশ জনশক্তি শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীলদের কাজ করতে হবে। দায়িত্বশীলদের দায়িত্বানুভুতি নিয়ে কাজ করলে সফলতা আসবেই ইনশা আল্লাহ।

মুফতী রেজাউল করীম আরও বলেন, বিজয়ের ৫০ বছর অতিক্রম করছি আমরা। একটি জিনিস দেশবাসীকে ভাবিয়ে তুলছে আর তা হলো দেশে নাকি ২০০০এর বেশি মুক্তিযোদ্ধা আছে যাদের বয়স ৫০ বছর, আর স্বাধীনতারও ৫০ বছর, এটা কিভাবে সম্ভব! মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা বন্ধ করতে হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, আলহাজ্ব আব্দুর রহমান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ