spot_img

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য জীবিত, মৃত ও সংখ্যালঘু বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আগামী বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১০টায় রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হবে।

রোববার (২০ ডিসেম্বর) দলের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয়ক বিভাগের আয়োজনে সংবর্ধনার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনীত মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজী ফিরোজ রশীদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বীরপ্রতীক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ