কিশোরগঞ্জে স্বামী মুহাম্মাদ নূরু মিয়ার সঙ্গে এশার নামাজ আদায়কালে সেজদারত অবস্থায় তার স্ত্রী ফজিলাতুন্নেসা (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (১৯ ডিসেম্বর) কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের স্বামী নুরু মিয়া বলেন, গত রবিবার রাতে আমার স্ত্রী ফজিলাতুন্নেসা এশার নামাজের পূর্বে ওজু করার জন্য আমাকে পানি গরম করে দেয়। আমরা দুজনেই ওজু করে এশার নামাজ পড়তে শুরু করি। সেজদায় গিয়ে আমার স্ত্রী মাথা ওঠাচ্ছে না দেখে আমি তাকে ডাক দেই। পরে সাড়া না পেয়ে তার শরীরে হাত দিতেই সে ঢলে পড়ে। এ সময়ই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আমার স্ত্রী অত্যন্ত সহজ সরল ও ভালো মানুষ ছিল। তিনি ৮ মেয়ে ও ১ ছেলের জননী।











