spot_img
spot_img

পুরান ঢাকার ওয়ারিতে ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজধানীর পুরান ঢাকার ওয়ারিতে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি বি.বাড়িয়ার নবীনগরের বাসিন্দা। ঢাকার গেন্ডারিয়ায় থাকতেন তিনি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ওয়ারী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে রাজধানীর সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হন। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ