spot_img

একটা প্রহসন করার জন্য রাষ্ট্রপতি সংলাপ করছেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে আসতে দেয় না, ভোটারকে আসতে দেয় না, তারা নিরপেক্ষ নির্বাচন করবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে- এটা তো পাগলেও বিশ্বাস করবে না। একটা প্রহসন করার জন্য রাষ্ট্রপতি সংলাপ করছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এই রাষ্ট্রপতি থাকা অবস্থায় তো সারা দেশে আওয়ামী লীগের সিল নিয়ে, আওয়ামী লীগের তকমা নিয়ে এমপি হয়েছেন, যেখানে ভোটাররা ভোট দেয়নি।

তিনি বলেন, এই সংলাপ আদৌ একটা অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন করার মতো সংলাপ নয়। যদি তাই হতো তাহলে রাষ্ট্রপতি প্রথমেই অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের নিশ্চয়তা দিতেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ