spot_img

নৈরাজ্য থেকে উত্তরণের একমাত্র পথ ‘জাতীয় সরকার’ গঠন করা: আ স ম আব্দুর রব

বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, শাসন প্রক্রিয়া ও সমাজদেহে যে গভীর ক্ষত এবং নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে- গণজাগরণ ও গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করে ‘জাতীয় সরকার’ গঠন করা।

সোমবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে (আব্দুস সালাম হলে) লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচিসহ জাতীয় সরকারের প্রস্তাবনা উত্থাপন করে তিনি এসব কথা বলেন।

প্রস্তাবনায় আ স ম রব বলেন, জাতীয় সরকারের লক্ষ্যঃ মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার লক্ষ্যে ‘জাতীয় সরকার’ গঠন করা। জাতীয় সরকারের গঠন, রূপরেখা ও মেয়াদকাল ঐক্যমতের ভিত্তিতে নির্ধারিত হবে।

জাতীয় সরকারের উদ্দেশ্যঃ ১ মুক্তিযুদ্ধের মূল চেতনা ‘সাম্য,’মানবিক মর্যাদা’ ও ‘সামাজিক সুবিচার’ এর ভিত্তিতে রাষ্ট্রপরিচালনার নীতি প্রনয়ন করা। ২.সাংবিধানিক ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহকে সংবিধানের আওতায় প্রতিস্থাপন করা। ৩. আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।

৪. রাজবন্দিদের মুক্তি প্রদান করা এবং সকল গায়েবি মামলা প্রত্যাহার করা। ৫. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে- একটি স্বাধীন ‘নির্বাচন কমিশন’ প্রতিষ্ঠা করা। ৬. নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।’

অনুষ্ঠানে জাতীয় সরকার’ প্রস্তাবের ওপর আলোচনা করেন মোস্তফা মহসিন মন্টু, সাইফুল হক, জোনায়েদ সাকি, এডভোকেট হাসনাত কাইয়ুম, অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, নুরুল হক নুর, এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ